নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার আসামী গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী ডিবি পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক।
একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেফতার করেছে নরসিংদী পুলিশ।
পুলিশ সুপার জানান, ধর্ষণ ও হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
বিশেষ দুটি টিমকে গাজীপুর ও নরসিংদীতে অভিযানে পাঠানো হয়। অভিযানের এক পর্যায়ে মামলার প্রধান আসামী নুর মোহাম্মদ নুরাকে রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
একই সময় মামলার অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নরসিংদী আনা হচ্ছে।
ভোরের আকাশ/নি. ব