চিতলমারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্বাস্থ্যসেবায় বিজ্ঞান ও সকল প্রাণের সুরক্ষা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়, ডাঃ আরজান আলী অনিক, ডাঃ এম. আর. ফারাজী, ডাঃ আশিকুর রহমান লিপু, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আযরা সাবিহা কনক, শিশির মজুমদার, মেডিকেল টেকনোলজিস্ট মো. রফিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার পল্টু হালদার এবং ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. নাজিম উদ্দীন।
ভোরের আকাশ/ র.ই