শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের টর্চের আলোয় ট্রেন চলল ৮ কিলোমিটার

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের টর্চের আলোয় ট্রেন চলল ৮ কিলোমিটার
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের টর্চের আলোয় ট্রেন চলল ৮ কিলোমিটার

লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়।  ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পর লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে থাকে; আবার কখনো থেমে যায়।  এরপর লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মকর্তারা মোবাইল ফোনের টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন।  

তারা আরও জানায়, এসময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়।  এভাবে প্রায় ৮ কিলোমিটার পথ আসতে ১ ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির।  পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।  এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।  এ সময় অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।  

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন ভোরের আকাশকে জানান, তালশহর রেলস্টেশন পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়।  পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া স্টেশনে নিয়ে যায়।

ভোরের আকাশ/জাআ

ট্রেন

শেয়ার করুন: