শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও
নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া ( ৭৫)। গত সোমবার (২০ মে) হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শেষ সম্বল ঘরটি সম্পূর্ণভাবে ভেঙ্গে যায় তার।

বিষয়টি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান এর নজরে আসা মাত্রই তিনি রাতেই নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ফজলে রাব্বিকে জানালে ইউএনও রাত ১০ ঘটিকায় ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন।

মাত্র  ৪৮ ঘণ্টার মধ্যে ৩৪০ স্কয়ার ফুটের দোচালা টিনের ঘর তৈরী করে দেন। এ  দিকে নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা মুয়াজ্জিম দম্পতি।

তারা বলেন, নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমাদের থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন।

এ খবর ছড়িয়ে গেলে পুরো উপজেলা জুড়ে প্রশাংসায় ভাসছেন মানবিক ইউএনও মোঃ ফজলে রাব্বি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন, বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাৎক্ষণিক অসহায় পঙ্গু মুয়াজ্জিম মিয়ার বাড়িটি পরিদর্শন করে বসবাসের উপযুক্ত টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও তিনি সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: