শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তি ফ্যাসিবাদকে রুখতে বদ্ধ পরিকর

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা প্রেস ক্লাব আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদকে রুখতে বদ্ধ পরিকর। নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদী শক্তি রুখতে আমরা ঐক্যবদ্ধ।

শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক নবাব। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

আলোচনা সভায় তিনি বলেন, সংস্কার ও বিচার না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ আছে। আমরা বলছি না আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করতে হবে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জুলাই সনদের কাজ শেষ হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন, যা সংশয় তৈরি করছে। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, দিল্লির ষড়যন্ত্র ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের ষড়যন্ত্র রুখতে নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন অনুষ্ঠিত না হলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। 

যদি নির্বাচন না হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইনসাফি হবে। পতিত ফ্যাসিস্ট ও ভারত সরকার এখনো বাংলাদেশে একটি পাপেট সরকার বসানোর পাঁয়তারা করছে বলেও তিনি অভিযোগ করেন। 
আলোচনা সভায় বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/মো.আ.

জুলাই গণঅভ্যুত্থানপ্রেস ক্লাবখুলনা

শেয়ার করুন: