শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পুলিশের উপর হামলা, আহত ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারী পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মতিনকে (৪২) ধরতে গিয়ে আসামীর স্বজনদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে  দিকে শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা  গ্রহণ করেছেন।

আসামী আব্দুল মতিন শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। সে ২০১৯ সালের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ২০১৯ সালের একটি মামলায় আসামী আব্দুল মতিনসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়।

ওই বিষয়ে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম উপজেলার টেংরা গ্রামের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মতিনকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী তার দুই ভাই দৌড়ে পালিয়ে যায়।এসময় আব্দুল মতিনের স্ত্রী, মেয়ে ও অন্যান্য স্বজনেরা পুলিশের উপর হামলা করে।

খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী আব্দুল মতিনকে গ্রেফতার এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে।

পুলিশের উপর হামলা এবং আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপর আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রখেছে।

ভোরের আকাশ/নি. ব

পুলিশেল উপর হামলা

শেয়ার করুন: