শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে আদালত চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর আদালতে জেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ হাজিরা দিতে এলে নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দেয়। এসময় পুলিশ জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলাসহ বিভিন্ন মামলার আসামী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়। রবিবার তার মামলার হাজিরা থাকায় পুলিশ তাকে আদালতে আনে।

এসময় আদালত চত্বরে নেতাকর্মীরা জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, আদালত চত্ত্বর থেকে পাচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান আছে।

ভোরের আকাশ/মো.আ.

 

 

রাজবাড়ী

শেয়ার করুন: