শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরে জেলের জালে ১৯ কেজির কাতল মাছ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নবীনগরে জেলের জালে ১৯ কেজির কাতল মাছ
নবীনগরে জেলের জালে ১৯ কেজির কাতল মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের কাতলা মাছ।

শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকালে তাদের জালে ১৯ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পরে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে নিয়ে গেলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনেন।

নৌকার মালিক পরিতোষ বর্মন বলেন, 'প্রতিদিনের মতো আমাদের বাছুরি নৌকা নিয়ে মেঘনা নদীতে আমরা মাছ ধরতে যাই। আমাদের জালে ধরা পড়া কাতলা মাছটির ওজন ১৯ কেজি। পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মনের  আড়তে তোলা হলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।'

জেলেরা জানায়, মেঘনা নদীতে এ বছর এত বড় কাতলা এটাই প্রথম; তাই জেলেরা ভীষণ আনন্দিত।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: