মহেশখালী পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাতারবাড়ীর যুবক আটক।
শনিবার (১৪ মার্চ) গভীররাত ২ ঘটিকার সময় মহেশখালী উপজেলার মাতারবাড়ী রাজঘাটে থানা অফিসার ইনচার্জের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি মোজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জনৈক মো. করিম (২৭) বসতবাড়ী থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজসহ তাকে আটক করতে সক্ষম হয়।
জানাগেছে, মহেশখালী গোপন সূত্রে সংবাদ ভিত্তিতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাটস্থ ধৃত আসামী মো. করিম (২৭) এর অবস্থানের খবর নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত করিম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিন ও নুরুন্নাহারের ছেলে।
থানা সূত্র জানান আটককৃত আসামীকে আটক পরবর্তী তার স্বীকারোক্তির ভিত্তিতে নিজ কক্ষের বিশ্রামের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) এবং ২ টি লাল রংয়ের তাজা কার্তুজ উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীগণের সাক্ষাতে হেফাজতে নেওয়া হয়। ওইদিনেই মহেশখালী থানায় তার বিরুদ্ধে ১৫ মার্চ ২০২৬ইং ১৬নং জিআর-৭৪/২৬, ধারা-19A/19(f) The Arms Act, 1878 মামলা রুজু করা হয়।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ আসামী আটক করেন পুলিশ। তিনি আরো জানান, অপরাধি যে হউক না কেন, পুলিশের হাত থেকে রক্ষা নেই। তাদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই