শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ভোজ্যতেল মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া বাজারে পরিচালিত এক অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি দল বাজারে অভিযান চালায়। অভিযানে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি করে মোট ১৮০ ব্যারেল ভোজ্যতেল জব্দ করা হয়। উদ্ধার করা তেলের পরিমাণ ৩৬ হাজার ৭২০ লিটার বলে নিশ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণ তেল একসঙ্গে মজুত রাখার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যেই এসব তেল গুদামজাত করে রাখা হয়েছিল। এতে সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ভোজ্যতেল ন্যায্যমূল্যে বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন। এ সময় বাজারে উপস্থিত ক্রেতাদের মধ্যে স্বস্তির ভাব দেখা যায়। অনেকেই র‌্যাবের এ পদক্ষেপকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেন। তাদের মতে, নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশও বলেন, অসাধু কয়েকজনের কারণে পুরো ব্যবসায়ী সমাজ প্রশ্নবিদ্ধ হয়। বাজারে সুস্থ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এমন নজরদারি জরুরি।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, “বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।” তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা বজায় থাকলে কৃত্রিম সংকট সৃষ্টিকারীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।
 

ভোরের আকাশ/আ.র

ভোজ্যতেল মজুত

শেয়ার করুন: