শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অকারণে মোবাইল ব্যবহার না করার পরামর্শ জয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অকারণে মোবাইল ব্যবহার না করার পরামর্শ জয়ার
অকারণে মোবাইল ব্যবহার না করার পরামর্শ জয়ার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে মোবাইল ফোন। তাই যখন সম্ভব হয় এবং প্রয়োজন না হয়, ফোন ব্যবহার এড়িয়ে চলা উচিত।

সম্প্রতি এক পডকাস্টে জয়া এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “শুটিং সেটে আমি সচরাচর ফোন ব্যবহার করি না।”

আমরা যখন বাসা থেকে বের হই তখন ফোন দেখি। আশপাশের গাছ, মানুষ, ট্রাফিক, কে কিভাবে চলছে, রিকশাওয়ালা কিভাবে রিকশা চালাচ্ছেন, কী করে ঘাম মুছছেন এগুলো আমরা কিন্তু দেখি না, মানে আমাদের দেখতে দেয় না ফোনটা। এসব যদি আমি নাই দেখি, যদি প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে কানেক্টেড না থাকি, আমি কী করে অভিনয় করব?’

জয়া জানান, আশপাশের সব কিছু পর্যবেক্ষণ করলে ইন্দ্রিয়গুলো আরো সক্রিয় হয়। এটি শিল্পীদের জন্য এক ধরনের থেরাপি।

‘শিল্পী যখন অন্য কাউকে স্পর্শ করে, সেই সংস্পর্শের মাধ্যমে অনুভূতি পৌঁছায়। চোখে জল আসে, হৃদয়ে অনুভূতি জাগে। ঘ্রাণ, শোনা, দেখা- সবই আমাদের আশেপাশের পরিবেশ থেকে শেখা হয়।’ বললেন জয়া।

অভিনেত্রীর মতে, প্রকৃতির সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘সকালবেলায় পাখির কিচিরমিচির, ভোরের হাওয়া- সবই মানুষকে একটি ধরনের থেরাপি দেয়। মোবাইল ফোন এই সংযোগে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করছে। তাই মাঝে মাঝে ফোন ব্যবহার না করা উচিত।’

সেই পডকাস্টে জয়া এ ছাড়া নিজের নাম, ফিল্মফেয়ার অভিজ্ঞতা, প্লাস্টিক সার্জারি ও কলকাতায় কাজের স্মৃতি নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ওসিডি’।

 

ভোরের আকাশ/এনএস
 

মোবাইলঅভিনেত্রীজয়া আহসান

শেয়ার করুন: