শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন

রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী
রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী

আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনি ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৪ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এই ঘোষণা দেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। এসময় দায়িত্বশীল কর্মশালায় জেলার সবকয়টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় মুফতী ফয়জুল করিম তার বক্তব্যে বলেন, জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।

তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ।

এদিকে, প্রার্থীতা ঘোষণার পর আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।

উল্লেখ্য, আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী বহুদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এলাকায় তিনি ইতিমধ্যেই সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

আল মদিনা গ্রুপআলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন: