শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনী, সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনী, সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ
চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনী, সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব থেকে বিদায় নিচ্ছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামীকাল সোমবার (৭ জুলাই) থেকে এনসিটির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল চিটাগং ড্রাইডকের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি চুক্তি সই হবে। এর পরই আনুষ্ঠানিকভাবে সাইফ পাওয়ার টেক এনসিটির দায়িত্ব হস্তান্তর করবে।

চিটাগং ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা মূলত সামরিক জাহাজ মেরামতের কাজ করে থাকে। এটি চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

তবে এনসিটির পরিচালনা থেকে সরে গেলেও সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা অব্যাহত রাখবে। এ ছাড়া বন্দরের অপর দুটি কনটেইনার টার্মিনাল হলো— জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।

এই রদবদলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ//হ.র

চট্টগ্রাম বন্দর

শেয়ার করুন: