শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেলান্দহে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানী ইউনিয়নের মধ্যের চর উত্তরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এতে মহর আলী (৪৫) ও তার পরিবারসহ আশপাশের একাধিক পরিবার চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই রাস্তাটি ব্যবহার করে বাড়ি থেকে বের হওয়া এবং দৈনন্দিন যাতায়াতের কাজ সম্পন্ন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষ ওই রাস্তার ওপর স্থাপনা নির্মাণ করে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে সমস্যাটি দিন দিন জটিল আকার ধারণ করছে।

রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। বাধ্য হয়ে তাদের পুকুরপাড় ও ক্ষেতের আইল দিয়ে ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত করতে হচ্ছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। একই সঙ্গে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণও কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগী মহর আলী জানান, “প্রায় ৩০ বছর ধরে আমরা এই রাস্তা ব্যবহার করে আসছি। হঠাৎ করে পারিবারিক বিরোধের কারণে প্রতিপক্ষ স্থাপনা তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় আমি ২০২৬ সালের ৬ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করি।”

তিনি আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ সংক্রান্ত মামলায় ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় এবং গত ২২ এপ্রিল দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযোগ রয়েছে, একই দিনের সন্ধ্যায় প্রতিপক্ষ পুনরায় টিনের বাউন্ডারি নির্মাণ করে রাস্তা দখল করে নেয়।

মহর আলীর অভিযোগ, “আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ আমাদের হুমকি দেয়। তারা বলে, বাধা দিলে ফল ভালো হবে না। আমরা এখন পরিবারসহ আতঙ্কে আছি।”

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ মো. আব্দুল বারেক (৪২) বলেন, তিনি ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন। তার দাবি, জমিটি বিআরএস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং তিনি রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন। এছাড়া তিনি স্থায়ী নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন।

জানা গেছে, সংশ্লিষ্ট জমিটি সিএস রেকর্ডে অন্য মালিকানায় থাকলেও বিআরএস রেকর্ডে তা অন্তর্ভুক্ত হয়নি এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে জামালপুরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, “যদি কেউ পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এছাড়া অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মো. ইদ্রিস (৪৫) নামের একজনও টিনের স্থাপনা নির্মাণে যুক্ত রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তা পুনরুদ্ধার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক এবং স্থায়ী সমাধানের মাধ্যমে ভবিষ্যতে এমন সমস্যা যাতে আর না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

ভোরের আকাশ/ র.ই

রাস্তা বন্ধমো. আব্দুল বারেক

শেয়ার করুন: