শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা. উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা 
নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷

নিখোঁজ উর্মি খাতুন উপজেলার বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিখোঁজর বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়।  গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

এবিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি।  এখন পর্যন্ত নিখোঁজ শিশুটি উদ্ধার হয়নি।  আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেল সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ভোরের আকাশের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।

ভোরের আকাশ/জাআ

যমুনা নদীনিখোঁজ

শেয়ার করুন: