শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাখরাবাদ গ্যাসের অবৈধ রেগুলেটর ধ্বংস

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম সোমবার (২ মার্চ) সকাল ১০টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর  প্রধান কার্যালয়, চাঁপাপুর, কুমিল্লায় জনসমক্ষে ধ্বংস করা হয়। বিজিডিসিএল সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাত ও ব্যবহার হওয়া রেগুলেটর শনাক্ত করে জব্দ করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মোট ৫৮১টি অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের রেগুলেটর জনসমক্ষে ধ্বংস করা হয়। 

অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মো. সোলায়মান বলেন, অবৈধ ও নিম্নমানের রেগুলেটর ব্যবহার গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ পণ্য ব্যবহারে উৎসাহিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় আয়োজিত ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মাহবুবুল আলম সিদ্দিকী, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মো. সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, কোম্পানি সচিব মো. এনামুল করিম চৌধুরী, মহাব্যবস্থাপক (বিপণন ডিভিশন) প্রকৌশলী মর্তুজা রহমান খান এবং উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বাখরাবাদ গ্যাস সিস্টেমের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের অনুমোদিত ও মানসম্মত রেগুলেটর ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 


 

ধ্বংসনাহিদ বানী ইসলাম

শেয়ার করুন: