শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের মরদেহ উদ্ধার

তারিকুর রহমান, জীবননগর (চুয়াডঙ্গা)

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাখাওয়াত হোসেন শিমুল (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিমুল জীবননগর উপজেলার ধোপাখালি মাঠপাড়া গ্রামের বাসিন্দা এবং খলিলুর রহমানের ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কালা গাংপাড়া এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। পরদিন রোববার তার স্বজনরা জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের চাচা মনিরুজ্জামান জানান, নিখোঁজ থাকার সময় তারা জানতে পারেন, সর্বশেষ এক মেয়ের সঙ্গে শিমুলের কথা হয়েছিল। ওই সময় শিমুল বলেছিলেন, “আমি চোখে কিছু দেখতে পারছি না, আমাকে নিয়ে যাও”এটাই ছিল তার শেষ কথা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ পাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রের ধারণা, ঘটনাটি সন্দেহজনক এবং এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কালা গ্রামের গাঙপাড়ায় একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: