শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১১ জন নারী পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আগরতলা থেকে আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন। 

দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা আপনজনদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে নিজেদের কষ্টের কথা জানান ভুক্তভোগীরা। ভারত ফেরত একেকজনের গল্প একেকরকম। যেমন- ফারজানা আক্তার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ভারতে চলে যায়। সেখানে পুলিশের হাতে আটকা পরেন। আবার মো. হেলাল জমাদ্দার ৮ মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ভারতে গিয়ে আটক হয়।

ঢাকার নাঈম আলী বলেন, আমার ভাই ৮/৯ মাস আগে দালালের খপ্পরে পরে ভারতে গিয়ে আটক হন। ওখানে সাজা শেষে আজ ভাইকে ফিরে পেয়ে ভালো লাগছে।

এদিকে, চাপাইনবাবগঞ্জের মো. রুহুল আমিন ১৪ মাস আগে এক ঠিকাদার কাজের কথা বলে ভারতে নিয়ে যায়। ৬ মাস কাজ করার পর পুলিশ আটক করে। ৬ মাস জেল এবং আড়াই মাস হোমে থেকে আজ ফিরে আসেন।

ভারতে জেল খেটে বাংলাদেশে ফিরে আসা ১১জন হলেন- ফেনীর মো. ইব্রাহিম, কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, বাগেরহাটের হেলাল জমদ্দার, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান, মো. রুহুল আমিন, রাজশাহীর মো. আকরামুল ইসলাম। আখাউড়া- আগরতলা স্থলবন্দরে তাদের ভারত থেকে গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনস্যুলার এসিস্টেন্ট ওমর শরীফ ল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: