শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের রাসেল ভাইপার আতঙ্ক

গোয়ালন্দে কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দে কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ
গোয়ালন্দে কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (৭ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চর হামিদ মৃধার হাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের হাতে ১৫০ জোড়া গামবুট তুলে দেওয়া হয়। 

জানা যায়, সাম্প্রতিক সময়ে ওইসব এলাকায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি ও কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠে কাজ করার সময় মাটির সংস্পর্শে না গিয়ে যেন কৃষকেরা নিরাপদ থাকতে পারেন সেই লক্ষ্যেই এই গামবুট বিতরণ করা হয়। 

গামবুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদুর রহমান। 

তিনি বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোকন উজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

প্রশাসন সূত্র জানায়, রাসেল ভাইপার বা স্থানীয়ভাবে পরিচিত চন্দ্রবোড়া সাপের কামড়ে ইতোমধ্যে কয়েকজন কৃষক আহত হয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন এবং পর্যায়ক্রমে সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিরোধমূলক সরঞ্জাম বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: