শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী স্বপন হোসেন (২৪) নামের আরেক একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে ডুমুরিয়া থেকে আন্দুলবাড়িয়া সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আকবার আলীর ছেলে।

আহত স্বপন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মিলন ও স্বপন অ্যাপাচি ৪-বি মোটরসাইকেল যোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া-আন্দুলবাড়িয়া সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা মারে।

পরে তারা ছিটকে পাশের একটা ড্রাগন বাগানের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিলন হোসেনের মৃত্যু হয় এবং তার সাথে থাকা স্বপনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সোলায়মান সেখ বলেন, সেনেরহুদা গ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/নি. ব

দুর্ঘটনা

শেয়ার করুন: