শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রামে উৎসবমুখর ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমীতে জেলার বিভিন্ন মণ্ডপে অষ্টমী ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত ও অনুরাগীরা।

দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। 

এ সময় ১১ বছরের কিশোরী অনিন্দিতাকে কুমারী রূপে প্রদর্শন করে স্বাগত জানিয়ে উলুধ্বনি ও পূজা অর্চনা করা হয়।

হিন্দু ধর্মমতে, কোলাশসুর নামক এক অসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে দেবতাদের বিপন্ন করে তোলে। এ অবস্থায় দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী কুমারীর আবির্ভাব ঘটে এবং তিনি কোলাসুরকে বধ করেন।

কুমারী পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তিকে কুমারী নারীর মাঝে প্রতিফলিত করা হয়, যা সৃষ্টির প্রাকৃতিক শক্তিরই প্রতীক।

এ বছর কুড়িগ্রাম জেলায় মোট ৫৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

শারদীয় দুর্গোৎসবকুড়িগ্রামকুমারী পূজা

শেয়ার করুন: