উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনরত অবস্থায় মারুফ হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
শুক্রবার (০৯ অক্টোবর ) দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলার ধরনীবাড়ি সরকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক ও এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন ওই গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে।
সহকারী কমিশনার এস এম মেহেদী হাসান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা