শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় যানজট নিরসনে লটারিতে দোকান বরাদ্দ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের যানজট নিরসনে সড়ক বাজারের হকার ও সবজি বিক্রেতাদের জন্য লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী কাঁচাবাজার। সেখানে হকার ও সবজি বিক্রেতাদের জন্য ৪৮টি এবং ফল ব্যবসায়ীদের জন্য ৫০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় অস্থায়ী কাঁচাবাজারটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ১৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে হকার ও সবজি বিক্রেতাদের জন্য অস্থায়ী কাঁচাবাজার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাজার এলাকায় মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার প্রবণতা কমবে বলেও আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া বলেন, “পৌরশহরের সড়ক বাজারের যানজট নিরসনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও কেউ ফুটপাত বা সড়কে বসে ব্যবসা করলে অভিযান চালিয়ে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, “শহরের রাস্তার তুলনায় মানুষ ও যানবাহন অনেক বেড়েছে। যানজট নিরসনে যতটুকু সম্ভব, প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।”

শেয়ার করুন: