শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যমুনায় ডুবে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু, দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি

সিপন আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যমুনায় ডুবে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু, দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি
যমুনায় ডুবে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু, দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশুর খোঁজ বৃহস্পতিবার দুপুর পর্যন্তও পাওয়া যায়নি। বুধবার (১১ জুন) দুপুরে গোসলের সময় নদীর প্রবল স্রোতে ভেসে যান তাঁরা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল। তবে এখনো পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

নিখোঁজরা হলেন—বর্ষা খাতুন (২০), যিনি আট মাসের অন্তঃসত্ত্বা এবং একই গ্রামের শিশু লামিয়া খাতুন (১০)। বর্ষার বাবা মো. আব্দুল বয়াতী ও লামিয়ার বাবা মো. রাহেজ বয়াতী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাচামারা এলাকার যমুনা নদীতে পাঁচজন নারী ও শিশু গোসল করতে নামেন। হঠাৎ নদীতে প্রবল স্রোত সৃষ্টি হলে তাঁরা ভেসে যেতে থাকেন। উপস্থিত লোকজন তড়িঘড়ি করে তিনজনকে উদ্ধার করলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ হন।

প্রথমে স্থানীয়রা নিজেরাই সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালান। পরে বিকেল ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজদের পরিবারের সদস্যরা শোক আর উদ্বেগে ভেঙে পড়েছেন। গোটা এলাকায় বিরাজ করছে গভীর উৎকণ্ঠা।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: