শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নবনির্বাচিত সংসদ সদস্য (মাগুরা-১) মো. মনোয়ার হোসেন খাঁন-কে সংবর্ধনা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”—এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সম্মেলন কক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতি-এর আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, অধ্যক্ষ, মাগুরা মেডিকেল কলেজ; ডা. মো. শামীম কবীর, সিভিল সার্জন, মাগুরা; ডা. মো. মোহসিন উদ্দিন, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরা এবং ডা. দেবাশিস বিশ্বাস, সহকারী অধ্যাপক, মাগুরা মেডিকেল কলেজ। এছাড়াও অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক হিসেবে ডা. মো. মেহেদী হাসান, কনসালট্যান্ট (মেডিসিন), ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা। বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। সময়মতো শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে একটি র‍্যালি বের করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 

সংবর্ধনা অনুষ্ঠানমো. মনোয়ার হোসেন খাঁন

শেয়ার করুন: