শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রী উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দিনাজপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে  শনিবার (১৩ জুন)কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, গত ১২ জুন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির প্যাডে কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মিরাজ স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত জেলা কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত যোদ্ধা মো. শাহীন হোসেনকে আহ্বায়ক এবং মো. মাসুম হোসেনকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর আহ্বায়ক মো. শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এজন্য ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জুলাই যোদ্ধাদের একত্রিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব গঠিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

আহ্বায়ক হিসাবে সব সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রকৃত জুলাই যোদ্ধাদের তথ্য সংরক্ষণ, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তাদের সামাজিক ও মানবিক সহায়তায় কাজ করা। আমরা কোনো বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

শাহীন বলেন, জেলার অন্তর্ভুক্ত মন্ত্রী, এমপি এবং জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক-নির্দেশনায় সবার সম্মিলিত প্রচেষ্টায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নব গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

গাজীপুরে জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

তিনি জানান, এ কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি। জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি এবং মো. মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, নবগঠিত কমিটির সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এনএস

আমরা জুলাই যোদ্ধাকমিটি ঘোষণা

শেয়ার করুন: