আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা ও ইফতার পার্টির আয়োজন করেছেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন।
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। এসময় শ্রমিকদের নানাবিধ সমস্যার মতামত তুলে ধরেন নেতৃবৃন্দ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির মো: শামীম এর আয়োজনে সভায় অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা মো: মিন্টু, মো: ইব্রাহীম, মো: ইমন শিকদার, মো: শামীম হাসান, মো: মিজানুর রহমান, মো: আশিক সরকার, মো: ইউসুফ, মো: কবির হোসেন, মো: ইসমাইল হোসেন ঠান্ডু ও মোকলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ