শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ওই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। এক পর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরিসার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, পূর্ণ লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাটপন্টুনে ভিড়ে আছে ছোট-বড় ৪টি ফেরি। তবে, মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না তা এখনো জানা যায়নি। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ শতাধিক বিভিন্ন গাড়ি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরিসার্ভিস চালু করা হবে।

ভোরের আকাশ/মো.আ.

 

লঞ্চ চলাচল বন্ধপাটুরিয়া-দৌলতদিয়া নৌপথরাজবাড়ী

শেয়ার করুন: