শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্লিনিকের বাথরুমে নবজাতক রেখে পালালেন অজ্ঞাতনামা মা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাদারীপুরে বাবু চৌধুরী ক্লিনিকের বাথরুমে এক অজ্ঞাতনামা মহিলার রেখে যাওয়া নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ক্লিনিক সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে এক অজ্ঞাতনামা মহিলা ক্লিনিকের বাথরুমে প্রবেশ করে নবজাতকের জন্ম দেন। জন্মের পরপরই তিনি শিশুটিকে বাথরুমেই ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বাথরুমে নবজাতকটিকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তিনি ক্লিনিকের রিসিপশনে দায়িত্বে থাকা স্বর্ণালী খন্দকারকে বিষয়টি জানান। পরে তারা দু’জনে নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে কন্যাশিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি সুস্থ আছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঘটনার পর শিশুটির পরিচয় উদঘাটন ও অজ্ঞাতনামা মহিলাকে শনাক্তে স্থানীয়রা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ভোরের আকাশ/জাআ

মাদারীপুরনবজাতকঅজ্ঞাতনামা মা

শেয়ার করুন: