শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে ১১ মামলার আসামী `ডাকাত সর্দার' গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পলাশবাড়ীতে ১১ মামলার আসামী `ডাকাত সর্দার'  গ্রেপ্তার
পলাশবাড়ীতে ১১ মামলার আসামী `ডাকাত সর্দার' গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১১ মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী ওরফে তৈয়ব ডাকাতকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ওই দিন দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৈয়ব আলী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে। তিনি দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলার আসামী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়।

তৈয়ব আলী বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও দিনাজপুর ও বগুড়ার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈয়ব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। আসামীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎ ভোরের আকাশ/আজাসা

গ্রেপ্তারডাকাত

শেয়ার করুন: