শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গারদ থেকে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের হাতে গ্রেপ্তার আসামি সম্রাট

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২ টি মামলার আসামি মো. সম্রাট মন্ডল (২৮)কে পালিয়ে যাওয়ার  ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় অবস্থিত জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ৩২টি মামলার আসামী জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার দুলাল মন্ডলের পুত্র মো: সম্রাট মন্ডল যার অস্থায়ী ঠিকানা- কলমেশ্বর, গাছা, গাজীপুর, সে  কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গাজীপুর সদর থানার এসআই মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একই দিন দণ্ডবিধির ২২৪ ধারায় গাজীপুর সদর থানায় মামলা (নং-৩৮) দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, সম্রাটকে এর আগে জিএমপি সদর থানার অধিযাচনের ভিত্তিতে গত ১৯ জুলাই রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার চৌধুরী মার্কেটের ইব্রাহিমের আটতলা ভাড়া বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তার সঙ্গে আরও তিনজন— আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং আমিন মিয়া (২৮)কেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া সম্রাটকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

রাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে রেললাইন অবরোধ

র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য, বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/ইউএম

গাজীপুর সিটিআসামি গ্রেপ্তার

শেয়ার করুন: