শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে চিকিৎসা সহায়তা দিলো কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রোববার এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য এমভি পূবালী-৬ লঞ্চযোগে পটুয়াখালী হতে ঢাকার উদ্দেশে রওনা হয়। মধ্যরাত ২টায় লঞ্চটি চাঁদপুরের হায়েমচর সংলগ্ন এলাকায় পৌছাঁলে উক্ত মহিলা প্রসব বেদনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ রোগীর স্বামী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম মহিলাকে চাঁদপুর লঞ্চ ঘাট হতে সিভিল অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেয়। পরবর্তীতে উক্ত মহিলা একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/এসএইচ

চাঁদপুরকোস্ট গার্ড

শেয়ার করুন: