শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পরিদর্শন
গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আধাপাকা মার্কেটের দোকান, খাবার হোটেল ট্রেনিং সেন্টারসহ ৭ টি কক্ষের সব কিছু ভষ্মিভূত হয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শ্রীপুর পৌর সভার ভাংনাহাটি ছাপিলা পাড়া গ্রামে।
মার্কেট মালিক ইলিয়াছ মিয়া ওই এলাকার মৃত ইজ্জত আলি মুন্সির পুত্র। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
তিনি মার্কেট মালিক ও ব্যাসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান।
ইলিয়াছ মিয়া জানান, মঙ্গল বার রাত সাড়ে ১১ টার দিকে হোটেলের রান্নাঘরে ধোয়া উঠতে দেখি।মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।আমরা নেভানোর চেষ্টা করেও পারিনি।আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।ততক্ষণে সব শেষ।হোটেল মালিক আনোয়ার হোসেন জানায়,ঈদের ছুটিতে পরিবারসহ ফেনির নিজ বাড়িতে অবস্থান করছি। গতকালই আমার ছেলে ফারুক হোটেল খুলে পরিস্কার করেছে। শুনেছি সে গ্যাসের চুলায় ভাত বসিয়ে বাজারে গেছিলো। এরই মধ্যে সব শেষ। আমি এখন কি করবো?
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান,অগ্নিকাণ্ডে ১ টি গার্মেন্টস ট্রেনিং সেন্টার, ১টি কাপড়ের দোকান,১ টি ইলেক্ট্রনিক্সের দোকান ১ টি মিস্টর দোকান,১ টি ভাতের হোটেল ও ২ টি বসত ঘর পুড়ে সম্পুর্ণ ভস্মীভূত হয়েছে। অসাবধানতার কারনে গ্যাস সিলিন্ডার হতে আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
ভোরের আকাশ/আজাসা