শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, নিহত শফিউল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারি ও ডাকাত শাহীন বাহিনীর প্রধান শাহীনের সহযোগী হিসেবে পরিচিত। তিনি একজন চিহ্নিত ডাকাত ছিলেন। ডাকাতি ও হত্যাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে রামু থানায় ১২টিরও বেশি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী ইয়ামিন আক্তার জানান, তার স্বামী লেবু চাষের পাশাপাশি সবজি ব্যবসা করতেন। ঘটনার রাতে তিনি বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পূর্বপরিচিত তিন ব্যক্তি আলাপের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় তারা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শফিউল আলম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে পূর্ব পরিচিত তিন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে বের করে। পরে তার মাথায় একাধিক গুলি করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও জানান, ডাকাত দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজার

শেয়ার করুন: