শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, ২ জন নিহত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহরে থাকা একাধিক মোটরসাইকেল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের সড়ক দিয়ে বটগাছের উত্তর পাশ হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আকস্মিক এ হামলা ও অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় গুরুতর আহত হন কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫)। এ ছাড়া কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২)সহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোহেল ও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তিনি জুয়েল ভাইয়ের ছোট ভাই এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, যাত্রীদের প্রাণরক্ষা

হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলেও এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয়, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।

কালিয়ার রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: