শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জাল নোট তৈরির সরঞ্জামসহ ৩ জন আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দুই তলা বিল্ডিং এর দোতলার স্টুডিও রুমের ভিতর থেকে আসামিরা পরস্পর যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন- দৌলতপুর কল্পতরু মার্কেট সংলগ্ন পুরাতন সাতক্ষীরা রোডস্থ ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের মৃত কাজী কামরুল ইসলাম ছেলে কাজী মিনহাজ করিম অমিত (৩২), দৌলতপুর আঞ্জমান রোডের হোল্ডিং নং-৫৩ এর মৃত শেখ আঃ ওয়াদুদ ছেলে শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আলিমুজ্জামান আশিক (৩০)।

আরও পড়ুন

শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণ করা হবে : কেসিসি প্রশাসক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে কেএমপি খুলনার দৌলতপুর থানা কর্তৃক ৯ হাজার ৫ শত টাকা জাল নোট, জাল নোটের প্রস্তুতের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১ টি হার্ডডিস্ক ও ১ টি স্ক্যানারসহ প্রিন্টারসহ ৩ জন আটক। আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।যার দৌলতপুর থানার এফআইআর নং-৮, ১৪ আগস্ট, জি আর নং-১০৩, ধারা- ২৫।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এ ধরনের অপরাধ মূলক কাজের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিচারের আওতায় এনে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোরের আকাশ/ইউএম

জাল নোট ,খুলনা,আটক

শেয়ার করুন: