শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর বিষপাণে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর বিষপাণে আত্মহত্যা
স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর বিষপাণে আত্মহত্যা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের খল্লী গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী বিষ পাণ করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। 

স্বামী গনেশ মনিদাস (২৬) বুধবার (২১ মে) ভোর রাতে ঢাকা সোহরাওরার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

আত্বহত্যাকারী যুবক সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের ছেলে গনেশ মনিদাস (২৬)।

গনেশ মনিদাসের ভাই সাগর মনিদাস বলেন, আমার ভাইয়ের সাথে পারিবারিক ভাবে ৮ বছর আগে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার অন্তরা মনিদাসের সাথে বিয়ে হয়। আমার ভাই একটি বেসরকারী প্রতিষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। আমার বউদি পরকীয়ার সাথে জড়িত এমন অভিযোগে দাদার সাথে প্রায় ঝগড়া হত। এর জের ধরেই গত ১৪ মে বউদির সামনে সকাল ৬টার দিকে ভাই বিষ পাণ করেন।

সাগর মনিদাস আরো বলেন, পরে আমরা গনেশ মনিদাসকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক আমাদের ঢাকা রেফার্ড করে। পরে সোহরাওরার্দী হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ব্যাপারে একটি অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: