সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নেতার নাম মো. শরীফ হোসেন (৩০)। সে জালকুড়ি নাইনতারপাড়া এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই