শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের অভিযোগ
মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

মিথ্যা মামলা ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে শনিবার দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর সদর কসবা এলাকার মরহুম নুরুল ইসলামের পুত্র মো. ফরিদুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, তার পরিবারের সম্পদ দখল ও তাদের সর্বস্বান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন তারই আত্মীয় দিনাজপুর জেলার খানসামা উপজেলা হোসেনপুর মন্ডলপাড়া এলাকার রুহুল কুদ্দুসের পুত্র লিয়ন চৌধুরী।

ফরিদুল ইসলাম জানান, লিয়ন চৌধুরী তার খালা শাশুড়ির জামাতা হলেও, তিনি সম্পত্তির প্রতি লোভী হয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে চলেছেন। লিয়ন চৌধুরী পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০১০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা (জিআর নং-১৬৫/১০) এবং একই বছরের আরেকটি মামলা (জিআর নং-৫২/১০)।

ফরিদুল ইসলাম দাবি করেন, ২০২১ সালে তার পিতার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সৎ ভাই-বোনদের মধ্যে বিবাদের সুযোগ নিয়ে লিয়ন চৌধুরী ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছেন। ভুয়া আমমোক্তারনামায় ১৫ লক্ষ টাকার মিথ্যা দেনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তার স্বাক্ষরও জাল করা হয়েছে। এই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। কিন্তু পিবিআই-এর সঙ্গে যোগসাজশ করে লিয়ন চৌধুরী তদন্ত রিপোর্ট নিজের পক্ষে নিয়ে নেন। তৎকালীন সময়ে সাজানো মিথ্যা মামলায় ফরিদুল ইসলাম জেলে ছিলেন, যা তাকে তার অধিকারের জন্য লড়াইয়ে বাধা সৃষ্টি করে। এছাড়া লিয়ন চৌধুরী একাধিক নারীকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করছেন। যার মোকদ্দমা নম্বর (১) নারী ও শিশু ট্রাইব্যুনাল ৩৫৯/১৫, (২) নারী ও শিশু ট্রাইব্যুনাল ৯৪৯/২২, (৩) পর্নোগ্রাফি মামলা ৪৮৯/২১। ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: