মণিরামপুরে ইজিবাইক টলির সংঘর্ষে শিশুসহ আহত ৩

মণিরামপুরে ইজিবাইক ও মাটি টানা টলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানাযায়। আহতদের মধ্যে ১ জন শিশু রয়েছে। আহতরা হলেন- মুড়লি খা পাড়ার সজলের ছেলে শিশু সুয়াইব, সুতিঘাটার ইলিয়াসের ছেলে হেলাল ও কামালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সেলিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াদা এলাকা থেকে নওপাড়া যাওয়ার পথে ইজিবাইকটি ব্রাহ্মণডাঙ্গা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা টলি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভোরের আকাশ/এসএইচ