শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল মামুন হত্যাসহ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

মামলার আসামিদাউদকান্দিকুপিয়ে হত্যাকুমিল্লা

শেয়ার করুন: