শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে হাম-রুবেলা (এমআর) প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জর ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশীজনরা।

সভায় আসন্ন জরুরি এমআর টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা, টিকাদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাম ও রুবেলার ঝুঁকি কমাতে গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ভোরের আকাশ/ র.ই


 

অ্যাডভোকেসি সভাডা. মো. মতিউর রহমান

শেয়ার করুন: