শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর
গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে নুর নাহার আকতার (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যু নুর নাহার আকতার ওই গ্রামের নুরুন্নবী মিয়া ও মাজেদা বেগম দম্পতির মেয়ে।

স্বজনরা জানায়, নুর নাহার আকতার একজন মানসিক প্রতিবন্ধী। সে মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এ পুকুরে হাত দেখতে পায়। দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নাহার আকতারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বনগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মোজাহিদুল ইসলাম বলেন, ওইস্থানে পুকুরের পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। এ ধরণের ঘটনা খুবই হৃদয় বিদারক।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: