শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেতাগী সরকারি পাইলট স্কুলে পুনর্মিলনী

বেতাগী প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বেতাগী সরকারি পাইলট স্কুলে পুনর্মিলনী
বেতাগী সরকারি পাইলট স্কুলে পুনর্মিলনী

বছরের পর বছর কেটে গেলেও স্কুল জীবনের স্মৃতি কখনো মুছে যায় না। ঠিক এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী।

বৃহস্পতিবার  (১২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একঝাঁক প্রাক্তন শিক্ষার্থী ফিরে এসেছিলেন প্রিয় বিদ্যালয়ে, যেখানে একসময় তাদের কিশোর কৈশোর কেটেছিল—হাসি, আনন্দ, উদ্বেগ আর স্বপ্নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শাজাহান গাজী।   প্রাক্তন শিক্ষার্থী সোহান মাহমুদ ও মো খাইরুল ইসলাম মুন্না'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী শিক্ষক মো নুরুল আমিন বাচ্চু, মো আব্দুল হালিম (বিএসসি), মোসা লিপি আক্তার, রোজিনা আক্তার শিলা, প্রাক্তন শিক্ষার্থী মুশফিকুর রহমান জনি, তানজিলা জামান শিফা ও মেহেদী হাসান মুন্না প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল জীবনের স্মৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সেইসঙ্গে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী চারজন শিক্ষককে স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের চোখে জল এনে দেয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন, স্মৃতিময় ও আনন্দময় পরিবেশ, যেন স্কুল জীবনের পাতায় লেখা নতুন এক অধ্যায়। এই পুনর্মিলনী শুধু একটি দিনের আয়োজন নয়, এটি ছিল হৃদয়ের টানে ফিরে আসার এক গভীর অভিব্যক্তি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: