শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ২ ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা বাজারের  শাপলা ডায়াগনস্টিক সেন্টারের কথিত ২ ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে  মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে তিন মাসের কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের কথিত ডাক্তার বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা  মোঃ আবু হুরাইয়া (৩৭) ও তার সহযোগী ডাক্তার পরিচয়দানকারী ও
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপক  শাপলেজা এলাকার মোঃ মনিরুল আলম(৪৮)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করে 
আসছে। আদালত পরিচালনাকালে তার কাছে প্রয়োজনীয় নিবন্ধন সনদ ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডাক্তার পরিচয় দেয়া আবু হুরায়রা কোন কিছুই দেখাতে পারেনি।

এ সময়ে ডায়াগনস্টিক সেন্টারে তার সহযোগী ডাক্তার পরিচয়দানকারী শাপলেজা এলাকার মনিরুল ইসলাম সেও বৈধ কোন সনদ দেখাতে পারেনি। তাৎক্ষণিক আদালত তাদের দুজনকেই আটক করে। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

আরও পড়ুন

প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল সেনেগাল

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি চিকিৎসাসেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও যোগ্যতা যাচাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

ভোরের আকাশ/এম

মঠবাড়িয়া

শেয়ার করুন: