শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুরে পীর হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় এক পীরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিহত ব্যক্তি আব্দুর রহমান ওরফে শামীম (পীর শামীম) বলে জানা গেছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর দীর্ঘদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে ২০২১ সালে দৌলতপুরের ফিলিপনগর এলাকায় ‘শামীম জাহাঙ্গীর’ নামে একটি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুক্রবার ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার একটি পুরোনো ভিডিও নতুন করে পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে ক্ষুব্ধ জনতা পীর শামীমের দরবার শরীফে হামলা চালায়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছে।

এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হোসেন ইমাম জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথা, ঘাড় ও পিঠে গভীর জখমের আলামত দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে পীর শামীমের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সে সময় তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারেও ছিলেন। যে ভিডিওটি ঘিরে সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয়েছে, সেটি পুরোনো বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/ র.ই

 

নৃশংস হত্যাকাণ্ডডা. মো. হোসেন ইমাম

শেয়ার করুন: