শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০ টাকায় মিলছে এক গ্লাস তালের রস

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
২০ টাকায় মিলছে এক গ্লাস তালের রস
২০ টাকায় মিলছে এক গ্লাস তালের রস

বৈশাখ যষ্টিমাসের কাঠফাঁটা রোদ আর তীব্র গরমে মানুষ যখন তৃষ্ণায় হাঁসফাস করছে ঠিক সেই সময় ২০টাকায এক গ্লাস তালের রস পান করে পথচারীরা তাদের পিপাসা মিটাচ্ছেন। আর অন্য দিকে তালের রস বিক্রেতা দেবদাশ তার সংসারের হাল ধরে জীবিকা নির্বাহ করছেন। মানিকগঞ্জ সহরে শহীদ রফিক সড়কের তালের রস খাওয়ার জন্য পিপাসায় কাতর পথচারীরা লাইন দিয়ে রস খাওয়ার জন্য অপেক্ষা করছেন। মাত্র ২০ টাকায় মিলছে এক গ্লাস তালের রস। কথা হয় রস বিক্রেতা দেবদাশের সঙ্গে।

আন্ধার মানিক গ্রামের দেবদাশ দৈনিক ভোরের আকাশ'কে জানান, তাল গাছ কাটতে গেলে কোন সময়-অসময় নেই। কাঠফাঁটা দুপুরে আবার সন্ধ্যায় ও সকালে ৩বার গাছে উঠতে হয়। অনেক কষ্ট করে এই রস সংগ্রহ করতে হয়। তারপর আমরা রস নিয়ে রাস্তায় এই পথচারীদের কাছে বিক্রি করি। তবে গত ২/৩ বছর পূর্বে এই রস বিক্রি হতো ১০ টাকা গ্লাস, সেটা এখন ২০ টাকা কেন ?

জানতে চাইলে রস বিক্রেতা দেবদাশ দৈনিক ভোরের আকাশ'কে  জানান, এক কেজি চাল ৮০ টাকা, তাছাড়া তরিতরকারির যে দাম সেটা তো আমার চেয়ে আপনি বেশি জানেন। তবে এই গ্রীষ্মকালে বৈশাখ মাসে তাদের এই মৌসুম শুরু হয়। আর এই রস ২/৩ মাস ধরে বিক্রি হয়।

স্থানীয় বেলাল হোসেন জানান, তালের রস খুবই ভালো। আর এই রস খেয়ে ভালো ঘুম হয়।

রস খেতে যাওয়া মহিলা খালেদা ইয়াসমিন খান জানান, অনেক দিন তালের রস খাইনি। তাই রাস্তায় রস দেখে রিকশা  থেকে নেমে পিপাসা মিটিয়ে নিলাম। এই মৌসুমে এই সড়কে ৪/৫জন লোক  শহরের আনাচে কানাচে ভাড় নিয়ে ও ওয়ান টাইম গ্লাসে করে এই রস বিক্রি করতে দেখা যায়। তাছাড়া বিশেষ করে বর্তমান ধান কাটার মৌসুমেও কৃষকরা মাঠ থেকে ধান কেটে তৃষ্ণার্ত অবস্থায় পানির জন্য আহাকার করে। তখন রাস্তায় মেলে এই তালের রস। এই রস খেয়ে কৃষকরাও তাদের পিপাসা মিটাচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: