শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেষেঁ গড়ে তোলা শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান,উপজেলার সর্ব বৃহৎ হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার।  এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। রাণীনগর উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন। 

কিন্তু সড়কের দুই পার্শ্বে পাকা রাস্তার অংশ ঘেষেঁ অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে জানযটের কারনে চরম ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধরনের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। 

এর পরও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারো গত সপ্তাহে মাইকিং করা হয়। তার পরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কের দুই পাশ থেকে শতাধীক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল  উপস্থিত ছিলেন। 

এছাড়া কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল,সাংগঠনকি সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য লোকজন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোরের আকাশ/ র.ই

 


 

অবৈধ স্থাপনা উচ্ছেদছোলাইমান মন্ডল

শেয়ার করুন: