শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু নদের সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩'শ মিটার এ সড়ক ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে নির্মাণ কাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বালু নদের সেতু-নগরপাড়া বাজার সড়ক নির্মাণ কাজ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে চলছে। বালুর সাথে কাদাযুক্ত মাটি, পুরনো ইট ও খোয়া মেশানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বালির পরিবর্তে পলিথিনযুক্ত মাটি। এ সড়ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাইতুল আল মামুর এজেন্সির স্বত্বাধিকারী  সালাউদ্দিন। সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন নুর উদ্দিন।

নগরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, সড়ক নির্মাণ কাজে বালি ও খোয়ার সঙ্গে মিশানো হচ্ছে মাটি। নিম্নমানের নির্মাণসামগ্রী পরিহার করা উচিত। দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী এ সড়ক নির্মাণ কাজ টেকসই হওয়া উচিত।

আরও পড়ুন

মান্দা থানা ও ব্যারাকের সংস্কার কাজের উদ্বোধন

এ ব্যাপারে সাব-ঠিকাদার নুরুদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ কাজ চলছে। কোনক্রমেই অনিয়ম করে রাস্তা নির্মাণ কাজ করা সম্ভব নয়।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বালু নদের সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়কে পানি জমে থাকে। তাই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতের (জিওবি মেইনটেনেন্স) আওতায় ইউনি ব্লক দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সড়কটি আগে এইচবিবি (ইটের রাস্তা) ছিল। নিয়ম অনুযায়ী পুরোনো ইট বর্তমান প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত ঠিকাদার সেই নকশা অনুযায়ী কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তাটির পুরুত্ব, প্রস্থ ও দৈর্ঘ্য পরিমাপ করে সিডিউল অনুযায়ী সঠিক পাওয়া গেছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজটি করার কোন সুযোগ নেই। আমরা সবসময় সড়ক নির্মাণ কাজ তদারকি করছি।

ভোরের আকাশ/এনউব
 

অনিয়মের অভিযোগ

শেয়ার করুন: