শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১১.৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পিলকুনি ৫ তলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন মো. মেহেদী হাসান রবি ওরফে সুমন (২৯)। তার পিতা মো. ফাহিম এবং মাতা মোছা. লাকি বেগম। তার স্থায়ী ঠিকানা ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ারচর এলাকায়। তিনি বর্তমানে পিলকুনি ৫ তলা মোড় এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফতুল্লা এলাকার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের একটি সক্রিয় চক্র কাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ১১.৫০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

সিপিসি-১, র‍্যাব-১১, এর সহকারী পরিচালক (কোম্পানি কমান্ডার)আব্দুর রশিদ জানান, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/ র.ই

 

গাঁজাসহ আটকআব্দুর রশিদ

শেয়ার করুন: